সাধারণ জ্ঞান : শাসন বিভাগ

Article Stats 📡 Page Views
Reading Effort
197 words | 2 mins to read
Total View
382
Last Updated
09-May-2021 | 12:28 PM
Today View
0

শাসন বিভাগ

ECNEC-এর পূর্ণরূপ কী? – Executive Committee of the National Economic Council.

সংস্থাপন মন্ত্রনালয়ের বর্তমান নাম কী? – জনপ্রশাসন মন্ত্রণালয় (২৮ এপ্রিল ২০১১ বর্তমান নামকরণ করা হয়।)

দুর্নীতি দমন কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? – প্রধানমন্ত্রীর সচিবালয়।

বাংলাদেশ সরকারের প্রশাসনিক কার্যকলাপের উৎসরূপে কী আছে? – সচিবালয়।

বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহের অফিসগুলোকে একত্রে কী বলে? – সচিবালয়।

কোথায় শাসনব্যবস্থার সব মূলনীতি প্রণীত ও চূড়ান্তভাবে গৃহীত হয়? – সচিবালয়ে।

কোন মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? – সচিব।

‘সচিব’ বলকে কী বোঝায়? – কোন মন্ত্রণালয় বা তার বিভাগগুলোর প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে সচিব বলে।

সচিবকে তার কাজে সাহায্য করেন কে? – অতিরিক্ত সচিব।

সচিব কার অধীনে কাজ করেন? – সংশ্লিষ্ট মন্ত্রীর।

বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বিন্যাস

১. মন্ত্রণালয়
২. সংশ্লিষ্ট বিভাগ
৩. জেলা প্রশাসন
৪. উপজেলা/থানা প্রশাসন
৫. ইউনিয়ন পরিষদ
৬. গ্রাম সরকার (বর্তমানে বিলুপ্ত)

সচিবালয়ের কাঠামো

বিভাগের নাম
পদমর্যাদা
১. মন্ত্রণালয়
মন্ত্রি
২. ডিভিশন/বিভাগ
সিনিয়র সচিব/সচিব/অতিরিক্ত সচিব
৩. উইং
যুগ্ম সচিব
৪. ব্রাঞ্চ
উপ-সচিব
৫. সেকশন
সহকারি সচিব

বিসিএস (প্রশাসন) ক্যাডারের পদসোপান

সচিবালয় প্রশাসন
১. সিনিয়র সচিব/সচিব
২. অতিরিক্ত সচিব
৩. যুগ্ম সচিব
৪. উপ-সচিব
৫. সিনিয়র সহকারী সচিব
৬. সহকারী সচিব

মাঠ প্রশাসন
১. বিভাগীয় কমিশনার
২. জেলা প্রশাসক
৩. অতিরিক্ত জেলা প্রশাসক
৪. উপজেলা নির্বাহী কর্মকর্তা
৫. সহকারী কমিশনার

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা