সাধারণ জ্ঞান : প্রাক সুলতানী আমল -দেব বংশ / সেন বংশ
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 169 words | 1 min to read |
Total View 2.2K |
|
Last Updated 22-Mar-2025 | 03:52 PM |
Today View 0 |
প্রাক সুলতানী আমল -দেব বংশ
দেবপর্বত কোথায় অবস্থিত ছিল? – কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিণাংশে।
দেববংশের রাজত্বকাল কখন ছিল বলে অনুমান করা হয়? – ৭৪০-৮৯৯ খ্রিঃ
প্রাক সুলতানী আমল -সেন বংশ
সেন রাজাদের পূর্ব পুরুষগণ কোন দেশের অধিবাসী ছিলেন? – দাক্ষিণাত্যের কর্ণাটক।
কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীন আসে? – বিজয় সেনের।
বিজয় সেনের রাজত্বকাল কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল? – ১০৯৮-১১৬০ খ্রিঃ
সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা কে? – বিজয় সেন।
সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? – বিজয় সেন।
বিজয় সেনের দ্বিতীয় রাজধানী কোথায়? – ঢাকা জেলার বিক্রমপুরে (রামপাল)।
কৌলিন্য প্রথার প্রবর্তক কে? – বল্লাল সেন।
সেন বংশের সর্বশেষ রাজা কে? – লক্ষণ সেন।
বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? – লক্ষণ সেন।
সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধী কার ছিল? – লক্ষণ সেন।
লক্ষণ সেনের রাজধানী কোথায়-কোথায় ছিল? – গৌড় ও নদীয়ায়।
সেন বংশের অবসান ঘটে কবে? – ত্রয়োদশ শতকে।
কোন বাঙালী নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহাধ্যক্ষ পদ অলংকৃত করেন? – শীলভদ্র।
Leave a Comment (Text or Voice)
Comments (0)