ইফতারের দোয়া অর্থসহ বাংলা উচ্চারণ (Iftar prayers)

Article Stats 📡 Page Views
Reading Effort
205 words | 2 mins to read
Total View
66
Last Updated
29-Mar-2026 | 11:40 AM
Today View
1
ইফতারের দোয়া অর্থসহ বাংলা উচ্চারণ
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

রোজার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ইফতার। মুসলিমরা সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করে থাকে। রোজাদারদের জন্য ইফতার একটি খুশির সময়। মহান আল্লাহপাকের সন্তুষ্টির জন্য মুসলিমরা দীর্ঘক্ষণ উপবাস থাকে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সে নিজেকে সকল প্রকার পানাহার ও হারাম কাজ থেকে নিজেকে বিরত থাকে। আজ আমরা ইফতারের সময় কি দোয়া পড়তে হয় তা জানব।

ইফতারের দোয়া অর্থসহ বাংলা উচ্চারণ

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
উচ্চারণঃ আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার উদ্দেশ্যেই রোজা পালন করেছি এবং আপনারই দেওয়া রিজিক দ্বারাই ইফতার করছি।

ইফতারের দোয়া সম্পর্কে সহীহ হাদিস

মুয়ায ইবনে জুহরা (রাঃ) থেকে বর্ণিত তাঁর নিকট হাদিস পৌঁছেছে যে, নবী করীম (সাঃ) ইফতারে সময় বলতেন:
আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু। (আবু দাউদ , হাদিস নং ২৩৫৮)

হাদিসে আরও একটি ইফতারের দোয়ার কথা উল্লেখ্য আছে। এবং হাদিসটি সহীহ। হাদিসটি হলঃ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করাকালীন সময়ে বলতেন:

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ
উচ্চারণ : জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।
অর্থঃ (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো।
(আবু দাউদ, মিশকাত)
সংগৃহীত এবং পরিমার্জিত

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা