প্রবন্ধ রচনা : সরস্বতী পূজা [ ছোটদের জন্য ]

Article Stats 📡 Page Views
Reading Effort
188 words | 2 mins to read
Total View
14.2K
Last Updated
28-Dec-2024 | 01:53 PM
Today View
0
ভূমিকা : বিদ্যার দেবী সরস্বতী, ছাত্র-ছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে এই পূজা করে। দেবীর রং শুভ্র ও বসন শুভ্র। দেবীর বাহন শ্বেত সংস এবং আসন পদ্ম। দেবীর এক হাতে বীনা, অপর হাতে বই। দেবী সারদা, ভারতী, বীণাপানি, বাগ্দেবী প্রভৃতি নামে পরিচিত।

পূজার বিবরণ : মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবীর পূজা হয়। পূজার দিন ছাত্র-ছাত্রীরা খুব ভোরে উঠে স্নান করে ফুল তুলে নিয়ে বিদ্যালয়ে হাজির হয়। দেবীর সামনে বই, খাতা, দোয়াত, কলম রাখে। পূজা শেষে ছাত্র-ছাত্রীরা অঞ্জলি দেয়। এর জন্য তারা উপোস করে থাকে। এরপর সন্ধ্যাবেলা আবার পূজা হয়।

sarashati puja rachana

পূজার আনন্দ : এটি একদিনের পূজা হলেও পূজার কয়েকদিন আগে থেকেই আনন্দের সাড়া পড়ে যায়। পূজা মণ্ডপ তৈরি, মণ্ডপ সাজানো, প্রতিমা আনা এসব চলতে থাকে। পূজার দিন সন্ধ্যায় গান-বাজনা, আবৃত্তি, নাটক ও অভিনয়ের ব্যবস্থা থাকে। তাতে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। স্কুল, কলেজ, পাঠাগার বা বাড়ির পূজায় শুধু ছাত্র-ছাত্রীরা নয়, সকলেই অংশ নেয় ও আনন্দ ও অভিনয়ের ব্যবস্থা থাকে। তাতে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। স্কুল, কলেজ, পাঠাগার বা বাড়ির পূজায় শুধু ছাত্র-ছাত্রীরা নয়, সকলেই অংশ নেয় ও আনন্দ উপভোগ করে।

উপসংহার : সরস্বতী পূজার খরচ খুব কম। তাই এই পূজার সংখ্যা খুব বেশি। বিদ্যার সাথে সম্পর্ক নেই, এমন প্রতিষ্ঠানেও আজকাল এই পূজা করে থাকে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)