সাধারণ জ্ঞান : চন্দ্রকুমার দে

Article Stats 💤 Page Views
Reading Effort
180 words | 1 min to read
Total View
187
Last Updated
12-Nov-2021 | 10:35 AM
Today View
0
চন্দ্রকুমার দে

চন্দ্রকুমার দে কবে জন্মগ্রহণ করেন? — ১৮৮৯ খ্রিষ্টাব্দে।

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — গ্রাম রাঘবপুর, কেন্দুয়া, নেত্রকোনা।

তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু? — গ্রামীণ পাঠশালায় সামান্য বিদ্যাশিক্ষা অর্জন করেছেন।

তিনি সুধী সমাজে পরিচিত লাভ করেন কিভাবে? — ১৯১২ সালে ময়মনসিংহের 'সৌরভ' পত্রিকায় লোকসাহিত্য সম্পর্কে তাঁর রচিত কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হলে তার পরিচিতি বেড়ে যায়।

তিনি কিভাবে দীনেশচন্দ্র সেনের দৃষ্টি আকর্ষণ করেন? — ১৩২০ খ্রিঃ এর ফাল্গুন সংখ্যার 'সৌরভ' পত্রিকায় তাঁর 'মহিলাকবি চন্দ্রাবতী' শীর্ষক প্রবন্ধটি প্রকাশিত হলে তা দীনেশচন্দ্র সেনের দৃষ্টি আকর্ষণ করে। 

তিনি কিভাবে পালা সংগ্রহকে তাঁর পেশা হিসেবে নেন? — দীনেশচন্দ্র সেন কর্তৃক তাঁকে মাসিক সত্তর টাকা বেতনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালা সংগ্রাহকের পদে নিযুক্তদানের মাধ্যমে। 

তাঁর সংগৃহীত পালাগানগুলো কী কী? — মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ানা - ভাবনা, দস্যু কেনারাম, রূপবতী, কঙ্কলীলা, দেওয়ানা মদিনা, ধোপার হাট।

এগুলো কোন নামে প্রকাশিত হয়? — মৈমনসিংহ - গীতিকা।

তাঁর সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকাগুলো কী কী? — মাইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী, দেওয়ান ঈসাখাঁ, ফিরোজ খাঁ দেওয়ান, আয়না বিবি, শ্যাম রায়, শিলাদেবী, আন্ধা বন্ধু, বন্ডুলার বারমাসী, রতনঠাকুর, পীর বাতাসী, জিবালনি, সোনারামের জন্ম, ভারাইয়া রাজা।

গীতিকা সংগ্রহ ছাড়াও চন্দ্রকুমার দে আর কি কি রচনা করেছেন? — কবিতা, গল্প, প্রবন্ধ।

তিনি কবে মৃত্যুবরণ করেন? — ময়মনসিংহ, ১৯৪৬।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা