সাধারণ জ্ঞান : আশরাফ সিদ্দিকী

Article Stats 📡 Page Views
Reading Effort
260 words | 2 mins to read
Total View
369
Last Updated
12-Nov-2021 | 10:40 AM
Today View
0
আশরাফ সিদ্দিকী

আশরাফ সিদ্দিকী কবে, কোথায় জন্মগ্রহণ করেন? — ১৯২৭ সালের ১লা মার্চ, টাঙ্গাইলের নাগবাড়ী নামক স্থানে। 

তিনি মূলত কি হিসেবে পরিচিত? — লোক সাহিত্য সংস্কৃতিবিদ হিসেবে।

তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম ও ধরন কী? — তালেব মাস্টার ও অন্যান্য কবিতা (১৯৫০ সাল), কাব্যগ্রন্থ।

তাঁর লোকসাহিত্য সংস্কৃতিবিষয়ক গ্রন্থসমূহ উল্লেখ কর। — লোকসাহিত্য (১৯৬৪), কিংবদন্তীর বাংলা (১৯৭৫), শুভ নববর্ষ (১৯৭৭), লোকায়েত বাংলা (১৯৭৮), আবহমান বাংলা (১৯৮৭)। 

তাঁর আরো অন্যান্য গ্রন্থসমূহ উল্লেখ কর।
  • কাব্যগ্রন্থ : সাতভাই চম্পা (১৯৫৩), বিষকন্যা (১৯৫৫), দাঁড়াও পথিক বর (১৯৯০), সহস্র মুখের ভীড়ে (১৯৯৭) ইত্যাদি। 
  • গল্পগ্রন্থ : রাবেয়া আপা (১৯৬৫), গলির ধারের ছেলেটি (১৯৮১), শেষ নালিশ (১৯৯২)। 
  • উপন্যাস গ্রন্থ : শেষ কথা কে বলবে (১৯৮০), আরশিনগর (১৯৮৮), গুণিন (১৯৮৯)। 

'গুণিন' ছোটগল্পটি কার লেখা? — হাসান আজিজুল হকের লেখা৷ কিন্তু 'গুণিন' উপন্যাসের লেখক আশরাফ সিদ্দিকি। 

'সাতভাই চম্পা' উক্ত আশরাফ সিদ্দিকী ব্যতিত কোন কবির কাব্যগ্রন্থ আছে? — কবি বিষ্ণু দে।

'নতুন কবিতা' সংকলন সম্পর্কে সংক্ষেপে পরিচয় দাও।
— আবদুর রশিদ খান ও আশরাফ সিদ্দিকী যৌথভাবে পূর্ব পাকিস্তানের বাঙালি কবিদের প্রথম সংকলন 'নতুন কবিতা' সম্পাদনা করেন। সংকলনটি প্রকাশিত হয় ১৩৫৬ বঙ্গাব্দে তথা ১৯৪৯ খ্রিষ্টাব্দে।  এতে যেসকল কবি লিখেছেন তার ভেতর— হাবিবুর রহমান, হাসান হাফিজুর রহমান, শামসুর রাহমান, জিল্লুর রহমান সিদ্দিকী, আলাউদ্দিন আল আজাদ, আবদুর রশিদ খান, আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ মামুন, বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর এবং মনোজ সেনগুপ্ত। অর্থাৎ তারা মোট ১৩ জন কবি একত্রে এখানে লিখেছেন। গ্রন্থের সম্পাদক দাবি করেছিলেন যে— সাহিত্য পথের নতুন যাত্রীদের কাব্য সৃষ্টির খতিয়ান। কিন্তু উত্তরকালে দেখা গেছে যে এঁদের ভেতর অধিকাংশই কবি হতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। এবং কেউ কেউ পরবর্তীতে কবিতার স্বাচ্ছন্দ্য হারিয়ে ফেলেন। 

তাঁর কোন সাহিত্য কর্ম নিয়ে চলচ্চিত্রে নির্মাণ করা হয়েছে? — গলির ধারের ছেলেটি। 

'গলির ধারের ছেলেটি' সাহিত্য কর্ম নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী? — ডুমুরের ফুল।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা