সাধারণ জ্ঞান : জাতীয় সংসদ ভবন

Article Stats 📡 Page Views
Reading Effort
368 words | 3 mins to read
Total View
8.1K
Last Updated
29-Apr-2025 | 03:58 PM
Today View
0
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? – লুই আই ক্যান।

জাতীয় সংসদ ভবন কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত? – ২১৫ একর।

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয়? – ২৮ জানুয়ারি ১৯৮২ সালে।

জাতীয় সংসদ কী? – বাংলাদেশে সংবিধানে এক কক্ষবিশিষ্ট একটি পরিষদের ব্যবস্থা করা হয়েছে। এর নাম জাতীয় সংসদ। এটি সরকারের আই বিভাগ নামে পরিচিত।

সরকারের আইন বিভাগ কোনটি? – জাতয়ি সংসদ।

জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত? – শেরে বাংলা নগর।

জাতীয় সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কত সালে? – ১৯৬২ সালে।

জাতীয় সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে? – পাকিস্তানের তৎকালীন প্রেসেডেন্ট আইয়ুব খাঁন।

জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? – লুই আই ক্যান।

জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই ক্যান কোন দেশের নাগরিক? – মার্কিন যুক্তরাষ্ট্রের (জন্ম-১৯০১ সালে এস্তোনিয়ায়)।

মূল জাতীয় সংসদের স্ট্রাকচারাল ডিজাইন করেন কে? – হ্যারি পাম ব্লুম।

লুই আই ক্যানের মৃত্যু হলে জাতীয় সংসদের ডিজাইন সম্পূর্ণ করেন কে? – হেনরী এন. উইলকটস্ (লুই আই ক্যানের ঘনিষ্ঠ সহযোগী)।

কবে, কোন সম্মেলনে ঢাকাকে প্রাদেশিক রাজধানীর মর্যাদা এবং সংসদ ভবন নির্মানের সিদ্ধান্ত গৃহীত হয়? – ১৯৫৯ সালের ১২-১৩ জুন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের সভাপতিত্বে প্রাদেশিক গভর্নরদের সম্মেলনে ঢাকাকে দ্বিতীয় রাজধানীর মর্যাদা এবং সংসদ ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন কে? – তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার।

বর্তমান জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশন বসে কখন? – ১৫ ফেব্রুয়ারি, ১৯৮২।

বর্তমান জাতীয় সংসদ ভবন নির্মাণের আগে বাংলাদেশের সংসদ অধিবেশন বসত কোথায়? – বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় (এটি ছিল পুরাতন সংসদ ভবন)।

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন কততলা বিশিষ্ট? – ৯ তলা। (নির্মাণ ব্যয় ১৯৭ কোটি টাকা।)

জাতীয় সংসদ ভবন কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত? – ২১৫ একর।

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? – ১৫৮ ফুট ৮ ইঞ্চি (৪৭.২৫ মিটার)।

জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের আসন সংখ্যা কত? – ৩৫৪টি (বসার জন্য)।

নোট : সংসদ সদস্য আসন ৩৫০টি (সংরক্ষিত সহ)।

জাতীয় সংসদ ভবনে আসন সংখ্যা বণ্টন :
কর্মকর্তা- ৪১টি, অতিথি- ৫৬টি, সাংবাদিক- ৮০টি, দর্শক- ৪৩০টি।

সংসদ ভবন নির্মাণের জন্য কী পরিমাণ ভূমি কোন সালে অধিগ্রহণ করা হয়? – ২০৮ একর ভূমি ১৯৬১ সালে অধিগ্রহণ করা হয়।

সংবিধানে দ্বাদশ সংশোধনী বিলের প্রশ্নে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হয় কবে? – ১৫ সেপ্টেম্বর, ১৯৯১।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭ম সংসদের কোন সংসদীয় আসনে প্রতিনিধি ছাড়াই জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়? – ভোলা ১ আসনে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা