ভাবসম্প্রসারণ : আপনারে বড় বলে বড় সেই নয় / লোকে যারে বড় বলে বড় সেই হয়
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 214 words | 2 mins to read |
Total View 21.4K |
|
Last Updated 07-May-2026 | 07:26 PM |
Today View 0 |
আপনারে বড় বলে বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়
মূলভাব : Dante, Convivio এর মতে, ‘Parlare alcuno dise medesimo pare non lici to’ অর্থাৎ, ‘নিজের বিষয়ে কথা বলাটা সমীচীন নয়।’ মানুষ নিজে নিজেকে বড় করে দেখানো তার হীন প্রবৃত্তি মাত্র। এভাবে কখনও বড় হওয়া যায় না। বড় হতে গেলে চাই অন্যের স্বীকৃতি। এ স্বীকৃতিলাভ খুবই কষ্টসাধ্য ব্যাপার।
সম্প্রসারিত-ভাব : এ পৃথিবীতে যারা বড় হয়েছেন তারা সকলে কঠোর পরিশ্রম করে বড় হয়েছেন। এজন্য ছোটবেলা থেকেই কর্মের পথে, সত্যের পথে এগিয়ে যেতে হবে। চেষ্টা করতে হবে হৃদয়ের সুকুমার বৃত্তিগুলোর বিকাশের জন্য, মানবকল্যাণ হতে হবে প্রয়াসী। তাহলেই সমাজের আর পাঁচজন মানুষের কাছে থেকে তার স্বীকৃতি মিলবে। সে হয়ে দাঁড়াবে দেশ ও দেশের কাছ দৃষ্টান্তস্বরূপ। নিজেকে নিজে বড় বলে যারা জয়ঢাক পেটায় তারা তো লোকের কাছে বড় হন-ই না, বরং নিজেকে হেয় করে তোলেন। আর তার জন্য চড়া দাম শোধ করতে হয় তাদের। তারা নিশ্চিত বিনাশের লক্ষ্যে এগিয়ে যায়। শেষ পর্যন্ত মিল্টনের বর্ণিত দোর্দণ্ড প্রতাপশালী স্যামসনের মত তাদের স্বগতোক্তি করতে হয়,
O dark, dark, dark amid the blaze of noon.
Irrecoverably dark………
পৃথিবীতে যারা প্রকৃত গুণের অধিকারী, যারা সর্বার্থেই প্রকৃত বড়, তারা বিনয়ী হন এবং স্তুতি, চাটুকারিতা অপছন্দ করেন। পৃথিবীতে স্থায়ী সুখের জন্য নীরবে আত্মত্যাগ করলেই মানুষের জীবন সার্থক হয়। আত্মপ্রচারে বিমুখ দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত মানুষকেই মানুষ শ্রদ্ধা করে, গৌরবের আসনে বসায়।
Leave a Comment (Text or Voice)
Comments (4)
thanks for this and I like this vab shomprosharon.
It helped me.
Thanks.
আরও সহজ এবং স্পষ্ট করে বলা যেত।
Right