ভাবসম্প্রসারণ : জীবনের জন্য মৃত্যু, মৃত্যুর জন্য জীবন নয়

Article Stats 💤 Page Views
Reading Effort
201 words | 2 mins to read
Total View
2.5K
Last Updated
08-May-2026 | 11:30 PM
Today View
0
জীবনের জন্য মৃত্যু, মৃত্যুর জন্য জীবন নয়

মূলভাব : জীবন মহাপরাক্রমশালীর দান। জীবনের পরিসর ও পরিণতি আছে। জীবন দিয়ে যেমন সময় বেঁধে দেওয়া আছে, তা যবনিকাপাতের জন্য রয়েছে মৃত্যু। কিন্তু মৃত্যু তো মাত্র পরিণতির নাম, মৃত্যুর জন্য জীবন নয়।

সম্প্রসারিত-ভাব : জীবন একটি গতির নাম। এ গতির মৌলিক ধারা রয়েছে। যে ধারা মানুষ। তথা প্রত্যেক জীবের মাঝে কাজ করে। জীবন হলো সজীব শক্তি। কিন্তু মৃত্যু তো মাত্র যবনিকা বা শেষ পরিণতি। জীবন হল মূল্যবান ও অপার শক্তি। যার ধারাবাহিকতার পরিসীমা রয়েছে। যেদিন এ পরিসীমা শেষ হবে তখন মৃত্যু নামের শৃঙ্খলার মাধ্যমে এ জগৎ ত্যাগ করাই হবে জীবনের সঙ্গত গতানুগতিক কাজ। জীবন আছে বলেই মৃত্যু অনিবার্য। অর্থাৎ, জীবনের জন্যই মৃত্যু। কিন্তু মৃত্যুর জন্য জীবন নয়। মৃত্যু বললেই জীবন শেষ হয়ে যায় না। মৃত্যুর কোন পরিসীমা বা শৃঙ্খলা নেই। যার ফলে জীবনের জন্য মৃত্যু হলেও মৃত্যুর জন্য জীবন হতে পারে না। এটিই বাস্তবতা, এটিই অবনীর ধ্রুব সত্যতার ধারা। এখানে লক্ষণীয় ব্যাপার হল জীবন ও মৃত্যু উভয়ই আল্লাহর দেওয়া। তবে জীবন সৃষ্টি করা হয়েছে বলে দুনিয়া থেকে সাময়িক বিদায়ের জন্য মৃত্যু নামের শৃঙ্খল ঘোষণা হয়েছে বিধায় মৃত্যুর জন্য জীবন নয়।

বাস্তবতার পরিণতি আছে কিন্তু পরিণতির জন্যই বাস্তবতা নয়। জীবন আল্লাহর সৃষ্টি, মৃত্যুও তাঁর ঘোষিত শৃঙ্খল। কিন্তু জীবন আছে বলেই মৃত্যু, মৃত্যুর জন্য জীবন নয়।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা