প্রবন্ধ রচনা : বীর শহিদ মীর মুগ্ধ

History 📡 Page Views
Published
23-Dec-2025 | 04:49 PM
Total View
219
Last Updated
25-Dec-2025 | 02:19 PM
Today View
1
ভূমিকা : কোটা সংস্কার আন্দোলনের এক সাহসী বীর হলেন মীর মুগ্ধ। পুরো নাম মাহফুজুর রহমান মুগ্ধ। কোটা সংস্কার আন্দোলনের কথা স্মরণ করলে যেসব শহিদের ছবি মনে ভেসে ওঠে তাদের মধ্যে তিনি অন্যতম। তিনি বাঙালি হৃদয়ের এক অমলিন স্মৃতি।

ব্যক্তিগত ও পারিবারিক জীবন : মুগ্ধ বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান,মায়ের নাম শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রহ্মণবাড়িয়ায়। তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনাল (বিইউপি)-এ প্রফেশনাল এমবিএ করছিলেন। তিনি একজন ফ্রিল্যান্সার ছিলেন। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি তিনি একজন ভ্রমণপিপাসু, ফুটবলার এবং বাংলাদেশ স্কাউটসের সদস্য ছিলেন।

Bir Shahid Mugdho
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবদান : শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে অংশ নিয়ে মুগ্ধ ছাত্রদের মধ্যে পানি বিতরণ করেন। দৌড়ে দৌড়ে বলছিলেন,
কারো পানি লাগবে ভাই, পানি? পানি লাগলে নেন।
এভাবে আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করে আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

শাহাদতবরণ : বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় সহিংসতায় বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী শহিদের যে তালিকা দেওয়া হয়েছে স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে, এ সংখ্যা আরও অনেক বেশি। মুগ্ধর শাহাদতবরণ এই আন্দোলনের সময়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে অন্যতম এবং এটি সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। মীর মাহফুজুর রহমান মুগ্ধ ১৮ই জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে পুলিশের হাতে গুলিবিদ্ধ হন। পরে ক্রিসেন্ট হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ষোষণা করেন।

মীর মুগ্ধের শাহাদতবরণে প্রতিক্রিয়া : ২০২৪ সালের ১৮ই জুলাই সন্ধ্যার সময় ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ চলাকালীন মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে শাহাদতবরণ করেন। তাঁর শাহাদাতের পরপরই একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেটি পোস্ট করেছিলেন তাঁর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ রোষে ফেটে পড়ে। আন্দোলনে আপামর জনসাধারণের সম্পৃক্ততা বেড়ে যায়। যা পরবর্তীতে সরকার পতনের দিকে যায়। ফাইভার ওয়েবসাইটের কর্তৃপক্ষ তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছে।

কিংবদন্তি : শহিদ মীর মুগ্ধ এখন একজন কিংবদন্তি। ঢাকার উত্তরায় অবস্থিত মুক্তমঞ্চের নাম পরিবর্তন করে তার স্মরণে মুগ্ধ রাখা হয়। এছাড়া খুলনার শিববাড়ি মোড়ের নাম পরিবর্তন করে ‘শহিদ মীর মুগ্ধ চত্বর’ রাখা হয়।

উপসংহার : শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ নতুন প্রজন্মের একজন অন্যতম কিংবদন্তি। তাঁর অবদান যুগ যুগ ধরে জাতি স্মরণ করবে। ন্যায়ের পক্ষে তাঁর আত্মত্যাগ বাঙালি হৃদয়ে সদা ভাস্বর হয়ে থাকবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র ১০ টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো .doc ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)
Sribas Chandra Das

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

SSC রুটিন
২০২৬
আর মাত্র ৪ দিন বাকি
বাংলা-১ম পত্র
২১ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ৬ দিন বাকি
বাংলা-২য় পত্র
২৩ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৯ দিন বাকি
ইংরেজি-১ম পত্র
২৬ এপ্রিল ২০২৬ | রবিবার
আর মাত্র ১১ দিন বাকি
ইংরেজি-২য় পত্র
২৮ এপ্রিল ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ১৩ দিন বাকি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৩০ এপ্রিল ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ১৬ দিন বাকি
গণিত
০৩ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ১৮ দিন বাকি
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
০৫ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২০ দিন বাকি
ধর্ম ও নৈতিক শিক্ষা
০৭ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ২৩ দিন বাকি
পদার্থবিজ্ঞান / ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১০ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ২৪ দিন বাকি
ভূগোল ও পরিবেশ
১১ মে ২০২৬ | সোমবার
আর মাত্র ২৫ দিন বাকি
কৃষি / গার্হস্থ্য / অন্যান্য
১২ মে ২০২৬ | মঙ্গলবার
আর মাত্র ২৬ দিন বাকি
হিসাববিজ্ঞান
১৩ মে ২০২৬ | বুধবার
আর মাত্র ২৭ দিন বাকি
রসায়ন / পৌরনীতি / ব্যবসায় উদ্যোগ
১৪ মে ২০২৬ | বৃহস্পতিবার
আর মাত্র ৩০ দিন বাকি
উচ্চতর গণিত / বিজ্ঞান
১৭ মে ২০২৬ | রবিবার
আর মাত্র ৩৩ দিন বাকি
জীববিজ্ঞান / অর্থনীতি
২০ মে ২০২৬ | বুধবার