অবশেষে ১২ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল–কলেজ

Article Stats 📡 Page Views
Reading Effort
430 words | 3 mins to read
Total View
173
Last Updated
04-Sep-2021 | 06:29 AM
Today View
0
আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করতে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।

অবশেষে ১২ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল–কলেজ

করোনার কারণে গত বছর দেড় বছর ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই ছুটি কার্যকর আছে। আর তাই নতুন সিদ্ধান্তের ফলে বাড়ছে না ছুটি।

জানা যায়, আজ শুক্রবার সকালে চাঁদপুরে দুই দিনের সফরে যান শিক্ষামন্ত্রী। সেখানে দুপুর ১২টায় সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের একই তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল। সেজন্যে আমরা আশা করছি ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব ইনশাআল্লাহ।

হাইলাইটস
  • ১২ সেপ্টেম্বর থেকে স্কুল–কলেজ খুলছে
  • ১২ বছরের অধিক বয়সীদের জন্যে দ্রুত টিকাব্যবস্থা
  • সিন্ডিকেট–একাডেমিক কাউন্সিলের চূড়ান্ত বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত
  • সবকিছু নির্ভর করছে ৫ সেপ্টেম্বরে আন্তঃমন্ত্রণালয় সভার উপর

এর আগে, গত বৃহস্পতিবার রাতে বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৈঠক শেষে রাত পৌনে ১২টায় কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা বলেন, করোনা সংক্রমণ সর্বোচ্চ শনাক্ত থেকে ৭০ শতাংশ কমেছে। ধীরে ধীরে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিত করা হচ্ছে। এ জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্যবিষয়ক বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যায়।

এদিকে, এদিন রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেসরকারি একটি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছিলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসতেও পারে.

ডা. দীপু মনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে আমরা আবারও বসবো। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নেয়। তাই তাঁদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাঁরা জানিয়েছেন অন্তত প্রত্যেক শিক্ষার্থীর যেন তাদের প্রথম ডোজ টিকা সম্পন্ন করতে পারে। আমরা তখন বিশ্ববিদ্যালয় খোলার জন্য তারিখ নির্ধারণ করেছিলাম। এখন আবার তাদের সঙ্গে কথা বলবো অক্টোবরের মাঝামাঝি খুলে দেওয়া যায় কিনা। আর তারা যদি আগেও খুলতে চায় খুলতে পারেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রথমে সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের অধিক বয়স যাদের তাদের আগে করোনা টিকা দেওয়া হবে। পরবর্তীকালে সরকার ১২ বছরের ওপরে যাদের বয়স তাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তাদের বয়স অনুযায়ী ওই ধরনের টিকার ব্যবস্থা করছে সরকার।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি নিয়ে গতকাল জাতীয় সংসদ অধিবেশনেও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুতই স্কুল-কলেজ যাতে খুলে দেওয়া যায়, সে জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, 'আমরা খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য এরই মধ্যে নির্দেশ দিয়েছি।'

জানা গেছে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে মন্ত্রণালয় প্রস্তুত আছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো ১৫ অক্টোবরের পর এবং মেডিক্যাল কলেজগুলো ১৩ সেপ্টেম্বর থেকে খোলার ঘোষণা দেওয়া হয়েছে।

করোনা মহামারির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে প্রায় দেড় বছর ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

তারিখ : ৩ সেপ্টেম্বর, ২০২১

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা