আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য মেয়রের কাছে আবেদন
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 170 words | 1 min to read |
Total View 14.5K |
|
Last Updated 10-May-2021 | 06:00 AM |
Today View 0 |
মনে কর তুমি দিনাজপুর জেলার বালুবাড়ী মহল্লার বাসিন্দা স্বপন। আর্সেনিকমুক্ত
পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা মেয়রের কাছে একখানা আবেদন পত্র লেখ।
১৪ জানুয়ারি ২০২১
মেয়র
দিনাজপুর পৌরসভা।
বিষয় : আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন।
জনাব,
নিবেদক
রুহুল আমীন স্বপন
বালুবাড়ী মহল্লার বাসিন্দাদের পক্ষে,
বালুবাড়ী, দিনাজপুর।
১৪ জানুয়ারি ২০২১
মেয়র
দিনাজপুর পৌরসভা।
বিষয় : আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার পৌরসভার বালুবাড়ী মহল্লার বাসিন্দা। প্রায়
দু’বছর আগে থেকে আমাদের এলাকায় খাওয়ার পানি সরবরাহ করা হচ্ছে। বলা হয়েছিল এ
পানি আর্সেনিকমুক্ত ও বিশুদ্ধ। কিন্তু প্রায় বছর খানেক আগে থেকে দেখা যাচ্ছে,
যারা বৃদ্ধ-বৃদ্ধা ও শিশু তাদের হাত-পায়ে একধরনের ঘা হয়ে হাত-পায়ে সাদা ছোপ
পড়েছে। কারও কারও শরীরে চুলকানি জাতীয় ঘা দেখা দিয়েছে। কয়েকজন জেলা হাসপাতালের
চর্ম বিভাগে দেখানোর পর চিকিসকরা বলেছেন, আর্সেনিকযুক্ত পানি পানের কারণে এ
ধরনের ঘা হয়। এরপর স্বাস্থ্য বিভাগের লোকজন এসে পানি পরীক্ষা করে জানান যে
ব্যবহৃত পানিতে আর্সেনিক রয়েছে, যা মাত্রাতিরিক্ত ও অত্যন্ত ক্ষতিকর। উল্লেখ্য
যে, আমাদের পার্শ্ববর্তী মহল্লায়ও এ ধরনের রোগের বিস্তার ঘটছে।
এমতাবস্থায় আপনার কাছে আমাদের আকুল আবেদন, যত দ্রুত সম্ভব আমাদের এলাকায়
আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।
নিবেদক
রুহুল আমীন স্বপন
বালুবাড়ী মহল্লার বাসিন্দাদের পক্ষে,
বালুবাড়ী, দিনাজপুর।
Leave a Comment (Text or Voice)
Comments (1)
বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সিটি কর্পোরেশনের মেয়রের নিকট একটি দরখাস্ত