অনুচ্ছেদ : রক্তদান
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 151 words | 1 min to read |
Total View 1.8K |
|
Last Updated 10-May-2021 | 06:37 AM |
Today View 0 |
রক্তদান
রক্ত হলো শরীরের পরিবহন মাধ্যম যা শরীরের বৃদ্ধি ও ক্ষয়পূরণের জন্য প্রয়োজনীয় খাদ্য ও অক্সিজেন প্রদান করে। যেসব রোগী রক্তশূন্যতা, ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া ইত্যাদি রোগে ভোগে তাদের নিয়মিত রক্ত সঞ্চালিত করা দরকার। দুর্ঘটনা বা পোড়া রোগীদেরও জরুরি ভিত্তিতে রক্ত প্রয়োজন। ব্লাড ব্যাংক প্রয়োজনে দ্রুত প্রদানের জন্য রক্ত সংরক্ষণ সুবিধা বজায় রাখে। এসব ব্লাডব্যাংকে রক্ত মজুদ রাখার জন্য মানুষের স্বেচ্ছায় রক্ত দান করা উচিত। হাসপাতাল এবং সামাজিক সংস্থা প্রায়ই রক্তদান কর্মসূচির আয়োজন করে, যেখানে সুস্থ লোকেরা রক্ত দান করে। রক্ত সংগ্রহের আগে রক্তদাতার রক্তের গ্রুপ এবং সঞ্চালনের জন্য উপযুক্ততা নির্ধারণ করা হয়। রক্তদানকারীর নিরাপত্তার জন্য এবং তার মঙ্গলের জন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়। অনেকে ভয় পায় যে রক্তদান তাদের ক্ষতি করবে। কিন্তু এ ভয়ের কোন ভিত্তি নেই। কারণ রক্তদানকারী যতটুকু রক্ত দান করে তা স্বাভাবিক খাবারে সহজেই পুষিয়ে যায়। সকল বর্ণ, গোত্র এবং ধর্মের সুস্থ লোককে জীবন রক্ষাকারী রক্ত দানে এগিয়ে আসা উচিত এবং তাদের স্বজাতিকে সাহায্য করা উচিত।
Leave a Comment (Text or Voice)
Comments (0)