ভাবসম্প্রসারণ : পুষ্পের মুকুল / নিয়ে আসে অরণ্যের / আশ্বাস বিপুল

Article Stats 📡 Page Views
Reading Effort
240 words | 2 mins to read
Total View
2.4K
Last Updated
09-May-2026 | 10:35 AM
Today View
0
পুষ্পের মুকুল
নিয়ে আসে অরণ্যের
আশ্বাস বিপুল

মূলভাব : ক্ষুদ্রের মধ্যে প্রচ্ছন্ন থাকে সম্ভাব্য ও বিকাশমান বৃহত্তের সংহর রূপটি। বিশাল বৃক্ষের তুলনায় পুষ্পিত মুকুল ক্ষুদ্র ও নগণ্য। কিন্তু বৃক্ষের অসংখ্য মুকুল থেকে যে অগণিত বীজের জন্ম হয়, তা তার মধ্যে নিহিত থাকে। অসংখ্য বৃক্ষের উদ্ভব ও বিশাল অরণ্যের বিস্তারের সম্ভাবনা।

সম্প্রসারিত-ভাব : মানুষের যে কোন বড় কাজের প্রাথমিক সূচনা হয় ছোট পরিসরে। অনেক সময় তার সূত্রপাত ঘটে সবার অলক্ষ্যে। আপাতদৃষ্টিতে তাকে মনে হয় তুচ্ছ, ক্ষুদ্র। কখনও কখনও তাকে দেখা হয় উপেক্ষা কিংবা অবজ্ঞার চোখে। কিন্তু সেই ছোট কাজের মধ্যে যে মহৎ বিশাল আকাঙ্ক্ষার বীজ বপন করা হয়, এক সময় তা বিশাল সাফল্যের মহীরুহ হয়ে উঠতে পারে। অনুকূল পরিবেশে নিরবচ্ছিন্ন শ্রম, সনিষ্ঠ কর্মতৎপরতা ও অন্যের সহযোগিতায় স্বল্পায়তনিক ছোট ছোট কাজ ক্রমে গুরুত্ব, তাৎপর্য ও আয়তনিক বিচারে বিশাল হয়ে উঠে। ছোট ছোট মানব শিশুও তেমনি, ছোট শিশুর মধ্যে লুকিয়ে থাকে সম্ভাবনাময় বিরাট প্রতিভা। উপযুক্ত লালন ও পরিচর্যায় যা হতে পারে বিকশিত। ছোটর অন্য একটি গুরুত্বের কথা আমরা সবাই জানি, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। দেশের উন্নতি কিংবা মানব সভ্যতার অগ্রগতির প্রেক্ষাপটে দেখলেও ছোট ছোট কাজের গুরুত্ব অনুভব করা যায়। এক সময় বিদ্যুতের আবিষ্কার ছিল নিছক ছোট ঘটনা। আজ বিদ্যুৎ হয়ে উঠেছে সভ্যতার চালিকাশক্তি। বিশ শতকের মহাবিস্ময় কে কম্পিউটার তার আদি রূপ ছিল নিছক একটা ছোট গণকযন্ত্র। অরণ্যের অগণিত বনস্পতির নেপথ্যলোকে রয়েছে বীজপ্রসূ পুষ্পমুকুলের ভূমিকা। তার মধ্যেই শোনা যায় অরণ্য সম্ভাবনার মর্মরধ্বনি।

অতএব ছোট ছোট চিন্তা ও কাজের মাধ্যমেই সূচিত হতে পারে ভবিষ্যৎ সম্ভাবনাময় মানবিক মহৎ আয়োজন।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 10-Apr-2020 | 04:19:39 PM

Valo

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা