ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি

Article Stats 📡 Page Views
Reading Effort
190 words | 2 mins to read
Total View
1.8K
Last Updated
27-Oct-2021 | 08:36 AM
Today View
0
ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন সম্পর্কে দিনলিপি লেখ।

২২জানুয়ারি, ২০১৮

পূর্ব পরিকল্পনা অনুসারে আজ আমি, নয়ন, অপূর্ব ঢাকা চিড়িয়াখানা (মিরপুর) পরিদর্শনে গিয়েছিলাম। সকাল নয়টায় বাসা থেকে বের হয়ে আমরা মিরপুর জাতীয় স্টেডিয়ামের গেটে মিলিত হলাম। সেখান থেকে রিকশা কর চিড়িয়াখানা গেট। যথারীতি টিকেট করে ভিতরে ঢুকলাম। এখানে বহুবার এসেছি। সেসব আসার পেছনে আনন্দের বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আজকে আসার মূল কারণ বিভিন্ন প্রাণীর নাম, বৈশিষ্ট্য এবং তাদের আহার ও পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। শুক্রবার বলেই কিনা জানি না, লোকজনের প্রচুর ভিড়। এত মানুষের ভিড়ের মধ্যে নোটবুকে প্রাণীর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। এখানে বাগজ, সিংহ প্রভৃতি প্রাণীকে যথেষ্ট সতেজ মনে হয় নি, কেমন যেন নেতিয়ে পড়েছে। প্রয়োজনীয় খাবার, পরিবেশ ও যত্নের অভাবেই হয়তো তা হয়েছে। হাতির অবস্থাও তাই। ময়ূর, জেব্রা, জিরাফ দেখে মুগ্ধ হলাম। দুর্গন্ধের জন্য বাঁনরের খাঁচার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। অজগর সাপ, কুমির প্রভৃতি থাকার পরিবেশ আরও যথার্থ হওয়া দরকার। ঘুরে ঘুরে নানা রকম দেশি বিদেশি জীবজন্ত দেখে দুপুরের খাবার খেলাম দুপুরের অনেক পরে। বিকেলে বাসায় ফিরে ক্লান্ত হয়ে পড়লাম। নয়ন ফোন করে জানাল সন্ধ্যায় আর বের হবে না। আমি অপূর্বকে খবরটা জানিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম।

মোহন চৌধুরী
মনিপুর, মিরপুর, ঢাকা।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা