ভাবসম্প্রসারণ : শুধু পড়াশোনাতে কিছু হয় না; বাজনার বোল লোকে, বেশ মুখস্ত বলতে পারে; হাতে আনা বড় শক্ত।

Article Stats 📡 Page Views
Reading Effort
225 words | 2 mins to read
Total View
1.9K
Last Updated
11-Feb-2022 | 01:42 PM
Today View
0
শুধু পড়াশোনাতে কিছু হয় না; বাজনার বোল লোকে, বেশ মুখস্ত বলতে পারে; হাতে আনা বড় শক্ত।

মূলভাব : কেবল মুখে মুখে সঙ্গীত রচনা করা সহজ হলেও হাতে-কলমে তার উপস্থাপনা বড়ই কঠিন। তেমনি কেবল পুঁথিগত বিদ্যা জাতির জন্য কোনো সুফল বয়ে আনে না যদি না তার কোনো ব্যবহারিক প্রয়োগ থাকে।

সম্প্রসারিত ভাব : বাস্তব পৃথিবী ও পরিবেশের সঙ্গে সম্পর্কহীন পুঁথিগত বিদ্যা জীবনে সর্বতোভাবে ব্যর্থ। কাজেই দেশের শিক্ষা ব্যকথা হওয়া উচিৎ কর্মমুখী, বাস্তবভিত্তিক ও সৃজনশীল। শিক্ষার ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে চলছে এক ভয়াবহ মহামণ্ডূক। বিজাতীয় শিক্ষাব্যবস্থায় না ঘটে আমাদের আত্মার উদ্বোধন না ঘটে আমাদের প্রাণ ধারণের রুজি রোজগারের সম্মান। ইংরেজ সম্প্রদায় তার সম্রাজ্যবাদ ও বাণিজ্যিক স্বার্থে এদেশের সনাতন শিক্ষাব্যবস্থার ধ্বংস সাধন করে তার ওপর যে পাশ্চাত্য শিক্ষার ইমারত তৈরি করে, তা হলো প্রকৃতপক্ষে কেরানী গড়ার কারখানা। এ শিক্ষায় নেই আত্মিক জ্ঞানের উদ্বোধন, নেই অন্ন বস্ত্রের সংস্থান নেই নতুন সৃষ্টির সম্ভবনা। তাই এ যেন এক দুর্বহ বিজাতীয় বোঝা। এই বিজাতীয় বোঝা যেন জাতির বুকের ওপর চেপে বসে থাকা এক জগদ্দল পাষাণভার। আমাদের সমাজ ও জাতীয় জীবনের সঙ্গে সম্পূর্ণরূপে সঙ্গতিহীন এই শিক্ষাকে আমাদের দেশের তরুণ সমাজ বিজাতীয় চাপে গলাধঃকরণ করছে, কিন্তু তা আত্মস্থ হয় নি; মুখস্থ করছে কিন্তু তা জীবনের কোনো কাজে লাগে নি। আমাদের শিক্ষাকে পুঁথির পাতা থেকে আমাদের জীবনের ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করতে হবে, এবং সে শিক্ষা হবে প্রয়োজনানুপাতিক, বাস্তবভিত্তিক ও সৃজনশীল।

মন্তব্য : পুঁথিগত শিক্ষা নয় বাস্তব জীবনভিত্তিক শিক্ষাই হলো আসল শিক্ষা। এ শিক্ষা আমাদের সৃজনশীল ও ব্যবহারিক প্রয়োজনে কাজে আসবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.doc)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা